| ১ম পক্ষ হালাল ইনভেস্টমেন্ট কুষ্টিয়া, বাংলাদেশ। |
২য় পক্ষ নাম : |
অদ্য ০৯ ই নভেম্বর ২০২১ মোতাবেক মঙ্গলবার সকাল ১০(দশ) ঘটিকার সময় উপরোক্ত পক্ষ সমূহের মধ্যে হালাল ইনভেস্টমেন্ট অংশীদারী ব্যবসায় গঠনের নিমিত্তে অংশীদারী চুক্তিপত্রটি প্রস্তুত ও স্বাক্ষরিত হলো এখানে বিনিয়োগকারী হচ্ছে “অর্থের মালিক” এবংহালাল ইনভেস্টমেন্ট হচ্ছে “কারবার সংগঠক”। চুক্তির অর্ন্তভুক্ত সকল পক্ষ সমূহ সাবালক এবং চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন । প্রত্যেকেই জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক। মূল কপি ২য় পক্ষের কাছে এবং ফটোকপি ১ম পক্ষের কাছে রইল। চুক্তির বিষয় ও শর্তাবলী নিম্নরূপ:
১। প্রতিষ্ঠানের নাম : হালাল ইনভেস্টমেন্ট
২। প্রতিষ্ঠানের ঠিকানা : স্বর্গ পুর,আলমপুর, কুষ্টিয়া। প্রধান কর্মস্থলের ঠিকানা হিসাবে বিবেচিত।
৩। ব্যবসায়ের কার্য সীমানা ঃ নির্ধারিত পন্য ( …..)
৪। উদ্দেশ্য ও প্রকৃতি ঃ বর্তমানে প্রতিষ্ঠানটি অন লাইন এবং অফ লাইন এ নিজ পরিচালিত প্রতিষ্ঠান এ বিনিয়োগ করিবেন । ভবিষ্যতে সকল অংশীদারের সম্মতিক্রমে অন্য যে কোন আইন সম্মত ব্যবসা পরিচালনা করতে পারবে ।
চলমান পাতা নং ২
৫। মূলধন ঃ প্রাথমিক পর্যায়ে মূলধন বিনিয়োগ করতে হবে …….. টাকা হালাল ইনভেস্টমেন্ট এর ব্যাংক একাউন্টে /বিকাশ একাউন্টে । পরবর্তিতে মূলধন বৃদ্ধির প্রয়োজন হলে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৬। হালাল ইনভেস্টমেন্ট এই অর্থ জমা গ্রহণ করে এবং জমাকৃত অর্থ শুধুমাত্র ব্যবসাতেই বিনিয়োগ করবে। ব্যবসাতে লাভ-ক্ষতি দুইটাই সংগঠিত হয়, যেটাই সংঘঠিত হোক ২য় পক্ষ বা অর্থের মালিক সেটা নিতে বাধ্য থাকবে ।
৭। অর্থ উত্তোলন ঃ কোন অংশীদার ব্যবসা চালুর তারিখ হতে এক মাস পূর্ন না হওয়া পর্যন্ত প্রফিটের কোন অর্থ উত্তোলন করিতে পারিবে না।
৮। লাভ-ক্ষতি বন্টন হার ঃ ১ম অংশীদার ৫০% এবং ২য় অংশীদার ৫০% অনুপাতে ব্রাঞ্চ এর নিট লাভ ভোগ করবে। বিজ্ঞাপন খরচ ও অন্যান্য খরচ বাদে নিট লাভের উপর এই % হবে।
৯। ব্যবস্থাপনা ও পরিচালনা ঃ সকল কার্যক্রম ও হালাল ইনভেস্টমেন্ট কর্তৃক পরিচালিত হবে।
১০। চুড়ান্ত হিসাব প্রকাশ : প্রতি মাসে ৩১ তারিখ বা তার পরবর্তী সময়ে এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের চুড়ান্ত হিসাব তৈরী ও প্রয়োজনীয় নিরীক্ষা সাপেক্ষে অংশীদারদের সভায় পেশ করা হবে।
১১ । হিসাব কাল ঃ প্রতি মাসের ব্রাঞ্চ এর লাভ-ক্ষতির হিসাব পরবর্তী মাসের ১৫-২০ তারিখের মধ্যে দেওয়া
হবে।
১২ । অংশীদারের অবসর গ্রহণ ঃ কোন অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণ করতে পারবে তবে শর্ত থাকে যে, ব্যবসার সকল হিসাব-নিকাশ পরিপুর্ণ ভাবে পরিশোধ এর পরে হালাল ইনভেস্টমেন্ট এর অনুমতি সাপেক্ষে অবসর বা ব্যবসা হস্তান্তর করিতে পারিবে অন্যথায় অংশীদারপত্র বলে তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। এ ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে তিন মাস আগে লিখিত অবেদন করতে হবে ব্যবসা হতে অব্যহতি নিতে।
১৩। অংশীদারের মৃত্যু : কোন অংশীদারের মৃত্যু হলে তার মনোনিত ব্যক্তি (Nominee ) অথবা মনোনিত ব্যক্তি না থাকলে মৃত অংশীদারের উত্তরাধিকার জীবিত অংশীদারের মতামতের ভিত্তিতে
চলমান পাতা নং ৩
১৪। পাওনা পরিশোধ পদ্ধতি ঃ কোন অংশীদারের মৃত্যুর বেলায় উক্ত অংশীদারের পাওনা পরবর্তী এক মাসের মধ্যে নির্ধারণ ও পরবর্তী মাসে পরিশোধ করা হবে।
১৫। সমস্যা নিরসন ঃ অংশীদারের মধ্যে কোন বিষয়ে সমস্যা দেখা দিলে অংশীদারী চুক্তিপত্র অনুসারে অন্যথায় দেশের প্রচলিত অংশীদারী আইন অনুযায়ী তা মিমাংসা করা হবে।
১৬। হালাল ইনভেস্টমেন্ট কোন রুপ কারণ দর্শানো ব্যতীত আপনার পাওনা পরিশোধের পর যে কোন সময় আপনার সাথে চুক্তি বাতিল করতে পারে।
১৭। বিনিয়োগকারীর চাহিদা মোতাবেগ হিসাব বিবরণী প্রদান করা হবে এবং প্রতি মাসে এবং বার্ষিক হিসাব।
১৮। হিসাব বিবরণী যে কোন মাধ্যমে প্রদান করা হবে যেমন : হোয়াটস অ্যাপ, SMS, E-mail ইত্যাদি
মাধ্যমে।
১৯ । বিনিয়োগকারীর বিনিয়োগ থেকে হালাল ইনভেস্টমেন্ট কোন প্রকার জাকাত প্রদান করবে না। তাকে নিজ দায়িত্বে জাকাত এবং ইনকাম ট্যাক্স ও অন্যান্য প্রদান করতে হবে ।
আমরা চুক্তিপত্রের উপরোক্ত ধারা সমূহ গ্রহণ ও তা পালনের প্রতিশ্রুতি প্রদান পূর্বক স্বেচ্ছায়, সুস্থ্য শরীরে ও স্বজ্ঞানে অংশীদার হিসাবে অদ্য ০৯ ই নভেম্বর ২০২১ মোতাবেক মঙ্গলবার সকাল ১০(দশ) ঘটিকায় নিমঙ্কত সাক্ষীগণের সামনে চুক্তি পত্রে দস্তখত প্রদান করলাম।
|
স্বাক্ষীগণের স্বাক্ষর ১।পূর্ণ ঠিকানা : অংশীদারগণের স্বাক্ষর |
১ম পক্ষ হালাল ইনভেস্টমেন্টম্যানেজিং ডিরেক্টর |
